Back to English
শিব-সঙ্গীত কর্ণাটি — একতালা তাথেইয়া তাথেইয়া নাচে ভোলা,বম্ বব বাজে গাল। ডিমি ডিমি ডিমি ডমরু বাজে, দুলিছে কপাল মাল। গরজে গঙ্গা জটামাঝে, উগরে অনল ত্রিশূল রাজে, ধক্ ধক্ ধক্ মৌলিবন্ধ জ্বলে শশাঙ্ক-ভাল।